Garden
টমেটোর পাতা
টমেটো বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি। আগে টমেটো সাধারণত কৃষকের মাঠে রবি মৌসুমে অর্থাৎ শীতকালে চাষ করা হতো। তবে এখন তা টবে বা বাড়ির আঙ্গিনায় সারা বছরই চাষ হয়ে থাকে। গুরুত্বপূর্ণ এ সবজিটির পাতা কোকড়ানো একটি অন্যতম রোগ। পাতা কোকড়ানো রোগটি ভাইরাসজনিত রোগ এবং সাদা মাছির আক্রমণে এর বিস্তার হয়ে থাকে।
Seller: Sashroyi
Rating: No ratings found yet!
৳ 150.00
টমেটোর পাতা কোঁকড়ানো রোগ ও দমন ব্যবস্থাপনা।
টমেটো বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি। আগে টমেটো সাধারণত কৃষকের মাঠে রবি মৌসুমে অর্থাৎ শীতকালে চাষ করা হতো। তবে এখন তা টবে বা বাড়ির আঙ্গিনায় সারা বছরই চাষ হয়ে থাকে। গুরুত্বপূর্ণ এ সবজিটির পাতা কোকড়ানো একটি অন্যতম রোগ। পাতা কোকড়ানো রোগটি ভাইরাসজনিত রোগ এবং সাদা মাছির আক্রমণে এর বিস্তার হয়ে থাকে।
রোগের লক্ষণ:
১. গাছ খর্বাকৃতির হয়ে যায় এবং পাতা পীত বর্ণ ধারণ করে। পাতায় ঢেউয়ের মত খাঁজ সৃষ্টি হয় ও পাতা ভীষণভাবে কুঁকরিয়ে যায়। পাতা কিনারা থেকে মধ্য শিরার দিকে গুটিয়ে যায়।
২. আক্রান্ত গাছের ডগার পাতা ছোট ছোট গুচ্ছ আকার ধারণ করে।
৩. পাতা খসখসে হয়ে শিরাগুলো স্বচ্ছ হলুদ হয়ে কুঁচকিয়ে যায়।
৪. বয়স্ক কোকড়ানো পাতা পুরু ও মচমচে হয়ে যায়।
৫. আক্রমণের মাত্রা বাড়ার সাথে সাথে পাতা মরে যায়।
৬. গাছে অতিরিক্ত শাখা হয় এবং স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ায় ফুল ও ফলন একেবারেই কমে যায়। আগাম আক্রমন হলে ফলন একদমই হয় না।
প্রতিকার ও প্রতিরোধে করণীয়:
১. টমেটোর জমি আগাছামুক্ত রাখতে হবে।
২. সুস্থ চারা রোপন করতে হবে এবং সুস্থ গাছ থেকে পরবর্তী মৌসুমের জন্য বীজ সংগ্রহ করতে হবে।
৩. ক্ষুদ্র ছিদ্রযুক্ত (প্রতি বর্গ ইঞ্চিতে ৪০-৫০টি ছিদ্র) নাইলনের নেট দিয়ে বীজতলা ঢেকে চারা উৎপাদন করতে হবে।
৪. যেহেতু সাদা মাছির আক্রমণে এই রোগের ভাইরাস বিস্তার লাভ করে তাই সাদা মাছি দমনের জন্য চারা লাগানোর এক সপ্তাহ পর থেকে ফুল আসা পর্যন্ত ১৫ দিন পরপর কমপক্ষে ২ বার স্পর্শ জাতীয় বিষ যেমন- ইমিডাক্লোপ্রিড গ্রুপের অ্যাডমায়ার বা টিডো ০.৫ মিলি/লিটার পানিতে বা ইমিটাফ ১২৫ মিলি/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
Based on 0 reviews
Be the first to review “টমেটোর পাতা”
-
Garden
সিড লেস লেবু
সিড লেস লেবু সহ সকল গাছের চারা সব চেয়ে সুলভ মুল্য এবং সেরা মান এর নিশ্চয়তা। সততা আমাদের প্রধান মুলধন।আপনার যেকোনো অভিযোগ বা পজিটিভ নেগেটিভ মতামত আমাদের গ্রুপ https://www.facebook.com/groups/563949460744817 এ জানিয়ে সেবার মান উন্নয়নে সাহায্য করুন।Imo/Whatsapp/Contact : 01782718900SKU: n/a -
Garden
কেঁচো সার
দুর্ভাগ্যবশত বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির কারণে, আমাদের পণ্যের মূল্য বৃদ্ধি পায়।নিশ্চিত থাকুন যে আমরা এখনও কৃষক হিসাবে আপনাকে আমাদের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে আছি এবং আমাদের পণ্যের গুণমানের সাথে আপস না করে আমাদের সারের দাম আপনার কাছে যথাসম্ভব ন্যায্য নিশ্চিত করার জন্য লড়াই করছি।SKU: n/a -
Garden
১০টি সবজির ফুল
১০টি সবজির ফুল ফোটার সময় ও কৃত্রিম পরাগায়ন পদ্ধতিবেশির ভাগ কুমড়া জাতীয় ফসলে স্ত্রী ফুল ও পুরুষ ফুল আলাদা ফোটায় পরাগায়নের জন্য অন্য মাধ্যম যেমন কীটপতঙ্গের প্রয়োজন হয়।পরাগায়ন ঠিকমতো না হলে ফল শুকিয়ে পচে বা ঝরে গিয়ে প্রায় ৯৫% ফলন কমে যেতে পারে। তখন হাত পরাগায়নের মাধ্যমে কৃত্রিম উপায়ে পরাগায়ন করিয়ে দিতে হয়।
পরাগায়ন পদ্ধতিএকটি পুরুষ ফুল নিয়ে স্ত্রী ফুলের গর্ভমুন্ডে লাগালে পরাগরেণু স্ত্রী ফুলে লেগে যাবে। অনেক সময় হালকা করে ঘসে দিতে হয়। ব্রাশ দিয়েও করা যায়। এভাবে কৃত্রিম পরাগায়ন সম্পন্ন হয়।তবে কোন সময় পরাগায়ন করতে হবে, এজন্য কুমড়াগোত্রীয় ফুল কখন ফোটে সে বিষয়ে আমাদের জানা প্রয়োজন। চলুন জেনে নেই-SKU: n/a
খাঁটি মধু
কিং অফ চাকাপাত আম
ক্যাপসিকাম চারা
সিড লেস লেবু
সুইট পার্পল কর্ন
Omaxe এর বীজ
কাঠাল কলম ফল সহ চারা
টমেটোর পাতা
আমের মুকুলে স্প্রে




There are no reviews yet.